ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ বুধবার (১১ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজ সকাল ৯টা ২০ মিনিটে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৬। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।

একই সময়ে দূষিত শহরের তালিকার ২২২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে থাকা নেপালের রাজধানী কাঠমন্ডুর স্কোর ১৯৬। এছাড়া ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।